• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে

স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে। স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত স্বামী কাঁচামাল ব্যবসায়ী নূরু মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামে। তার তিন সন্তানসহ প্রথম স্ত্রী রয়েছেন। নূরু মিয়া প্রথম স্ত্রীর সাথে শোলাকিয়া ঈদগাহ এলাকার ভাড়া বাসাতেই বেশি থাকেন। দ্বিতীয় স্ত্রী শরুফা বেগম (৪০) থাকেন কিশোরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধুপাবাড়ি মোড়ে বাবার বাসায়। সোমবার রাত ১২টার দিকে শহরের পুরানথানা এলাকায় নূরু মিয়ার ওপর হামলা করেন শরুফা। নূরু মিয়া এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, নূরু মিয়ার পিঠে দায়ের কোপ। সেলাই দেওয়া হয়েছে। স্যালাইনও দিতে হচ্ছে। তবে এখন আশংকামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নূরু মিয়া জানান, প্রায় তিন বছর আগে শরুফা বেগমকে বিয়ে করেছিলেন। এই সংসারে একটি ছেলে হয়েছে। এখন বয়স ২০ মাস। শরুফার আগেও বিয়ে হয়েছিল। কিন্তু আরও পাঁচটি বিয়ে হয়েছিল, এটা নূরু মিয়ার জানা ছিল না। নূরু মিয়া এখন পর্যন্ত শরুফার চারটি বিয়ের কাবিননামা জোগাড় করেছেন। আগের দুই সংসারে একটি করে ছেলে হয়েছে। তারা তাদের বাবার কাছে থাকে।
নূরু মিয়া জানান, তাঁর সাথে বিয়ে হওয়ার পরও শরুফার অন্যত্র পরকিয়ার সর্ম্পক আছে। এসব নিয়ে ঝগড়া হতো। নূরু মিয়ার কাছে শরুফা প্রায়ই দুই লক্ষ টাকা চাইতেন। টাকা না পেয়ে দেড় মাস আগে আদালতে যৌতুকের মিথ্যা মামলা করেছেন।
সোমবার রাতে নূরু মিয়া প্রথম স্ত্রীর জন্য ওষুধ কিনতে শহরের পুরানথানা এলাকায় যান। কেউ সেটি দেখতে পেয়ে শরুফাকে খবর দিলে রাত ১২টার দিকে একটি বটি দা নিয়ে আচমকা নূরু মিয়ার পিঠে আঘাত করেন। তাঁর সাথে থাকা লোকজনও নূরু মিয়াকে পিটিয়েছে। আঘাত নিয়ে নূরু মিয়া সদর থানায় গেলে ওসি পুলিশ দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নূরু মিয়া মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *