• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ‘মানব কল্যাণে ভৈরব’-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণে ভৈরব’ আয়োজন করেছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫। ২৫ অক্টোবর শনিবার ভৈরব উপজেলার চানপুর চকবাজার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা সেবার মধ্যে ছিল—সাধারণ রোগ নির্ণয়, নারী ও শিশু স্বাস্থ্য পরামর্শ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ নানা সেবা।
ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে মাতৃকা জেনারেল হাসপাতাল, ভৈরব।
ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এ উদ্যোগ। সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে প্রাথমিক চিকিৎসা পায়, সেটাই আমাদের লক্ষ্।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও মানব কল্যাণে ভৈরবের উপদেষ্টা সাংবাদিক মো. আলালউদ্দীন, ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন সুজন,
ডা. নুরুজ্জামান জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী জামান, আসাদুজ্জামান আসাদ, হুমায়ূন কবির মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,“আগামীতে আরও বৃহৎ পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।”
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্প পরিদর্শন করে এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *