• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

চুরি যাওয়া ৭১টি ব্যাটারিসহ চোর গ্রেপ্তার

চুরি যাওয়া ৭১টি
ব্যাটারিসহ চোর গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে চুরি যাওয়া ১৪০টির মধ্যে ৭১টি ব্যাটারিসহ এক চোরকে পুলিশ মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার ও অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত চোর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজনগর খালপাড় এলাকার আবুল কালাম কালাচানের ছেলে লোকমান হোসেন সাগর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতির আরও একাধিক মামলা রয়েছে।
ওসি রুহুল আমিন জানিয়েছেন, ৩১ জানুয়ারি রাতে অষ্টগ্রামের পরাশর পাড়া এলাকায় সুমন আহমেদের হাজী এন্টারপ্রাইজের তালা ভেঙে চোর চক্র বিভিন্ন যানবাহনের ৮ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ১৪০টি ব্যাটারি নিয়ে যায়। এ ঘটনায় সুমন আহমেদ বাদী হয়ে সোমবার অষ্টগ্রাম থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পুলিশের সহায়তায় সোমবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখান এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য সাগরক ৭১টি ব্যাটারিসহ গ্রেপ্তার করে। এরপর সাগরের স্বীকারোক্তিতে ব্যাটারি বহন করা একটি পিকআপ বাজিতপুরের পাটুলিঘাট এলাকা থেকে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে আরও দু’জন জড়িত রয়েছে বলে জানিয়েছে সাগর। তাদেরকেও গ্রেপ্তার এবং অবশিষ্ট ব্যাটারি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি রুহুল আমিন। সাগরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *