• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

স্বর্ণের চেইন উদ্ধারসহ তিন মহিলা ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে পুলিশ

# এম.আর রুবেল :-
ভৈরবে ট্রেনের যাত্রীর গলা থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইন উদ্ধারসহ তিনজন মহিলা ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
২২ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটকসহ চেইনটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধইলাখাল গ্রামের ছাদেক মিয়ার স্ত্রী আমেনা বেগম (২৮), মৃত শাহ আলমের মেয়ে খাদিজা আক্তার সাথী (২০) ও মৃত ইদ্রিস আলীর মেয়ে সালমা বেগম (৫৫)।
ভুক্তভোগী ও পুলিশ জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় স্বর্ণা আক্তার নামে একজন যাত্রী স্টেশনে নামার সময় ওই যাত্রীর গলা থেকে সংঘবদ্ধ তিন মহিলা ছিনতাইকারী একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে যায়।
তাৎক্ষণিক ওই যাত্রী বিষয়টি ভৈরব স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে অবগত করলে পুলিশ সন্দেহভাজন তিনজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চেইন ছিনিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ট্রেনযাত্রী স্বর্ণা আক্তার বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, এক মহিলা যাত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া ঘটনা তাৎক্ষণিক জানার পর রেলওয়ে পুলিশ তিনজন মহিলা ছিনতাইকারীকে আটক করে এবং স্বর্ণের চেইনটি উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *