• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৬ ছিনতাইকারীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। ১৫ জানুয়ারি বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আক্কাছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আরব আলীর ছেলে সোহেল মিয়া (২৫), একই এলাকার মো. আব্দুল হাই মিয়ার ছেলে উছমান গণি (৩৬), আক্কাছ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮), কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে আবু (৩০), চণ্ডিবের উত্তর পাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে রাকিব মিয়া (২১), কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া কবরস্থান এলাকার আসাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি রাতে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে শহরের উত্তরপাড়া ঢাকা-সিলেট মহাসড়ক নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে সোহেল ও উসমান গণিকে আটক করে। আটককৃতদের দেয়া তথ্যমতে ভৈরব থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জানুয়ারি বুধবার শহরের বিভিন্ন জায়গা থেকে আরো চারজনকে আটক করে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভৈরবে ব্যাপক হারে ছিনতাই বেড়েছে। পুলিশ প্রতিদিন নিয়মিত শহর ও গ্রামে টহল দিয়ে যাচ্ছে। কয়েকদিনে আরো কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। ভৈরবকে ছিনতাই ও মাদকমুক্ত করতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *