• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মো. মহিউদ্দিন (২২) ও মো. বাছির (৩২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জুন বুধবার দিবাগত রাতে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়। গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মো. কাউসার মিয়ার ছেলে এবং মো. বাছির একই এলাকার মো. মালিক মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, মো. মহিউদ্দিন ও মো. বাছির উভয়েই মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরবসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়া’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৭ জুন বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মহিউদ্দিন ও মো. বাছিরকে আটক করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *