• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৪ তম জন্মবার্ষিকী

নজরুলের বিদ্রোহী কবিতার নৃত্যরূপ দিয়েছে একতা নাট্যগোষ্ঠী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিদ্রোহী
কবি কাজী নজরুলের
১২৪ তম জন্মবার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-
আলোচনা, গান, নৃত্য, আবৃত্তি আর শিশুদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়েছে কিশোরগঞ্জে। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারী গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন রুমান ‘অগ্নিবীণার শতবর্ষ, বঙ্গবন্ধুর চেতনায় শাণিত রূপ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধের ওপর আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ। বক্তাগণ বলেন, নজরুল বঞ্চিত পরাধীন মানুষের জন্য জীবনপাত করে গেছেন। তাঁর গান আর কবিতা আমাদের মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁর একটি গান আমরা রণসঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল।
আলোচনা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নৃত্য, নজরুল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে। শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *