• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

চন্দ্রাবতী নাট্যোৎসব

পোস্টমাস্টার নাটকের দৃশ্যে পোস্টমাস্টার ও রতন -পূর্বকণ্ঠ

চন্দ্রাবতী নাট্যোৎসব

# নিজস্ব প্রতিবেদক :-
জেলা শিল্পকলায় চলছে কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের ৬ দিনব্যাপী চন্দ্রাবতী নাট্যোৎসব। উৎসবের দ্বিতীয় দিন শনিবার (১১ মার্চ) রাতে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘পোস্টমাস্টার’ নাটক মঞ্চস্থ হয়েছে। চর্যাপদ থিয়েটারের প্রযোজনায় নাটকটির নিদের্শনায় ছিলেন আব্দুল ওয়াহাব।
এর আগে থিয়েটার ফোরামের সহসভাপতি ফৌজিয়া জলিল ন্যান্সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিল্পপতি জেসি ট্রেডার্সের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ উদ্দিন, থিয়েটার ফোরামের সভাপতি কোহিনূর আফজল, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, প্রধ্বিনি থিয়েটারের উপদেষ্টা আতাউর রহমান খান মিলন, থিয়েটার ফোরামের যুগ্মসম্পাদক জিয়াউল হক সোহাগ ও যাত্রা সংগঠক এইচএম ইলিয়াস কাঞ্চন। নাটকের আগে করিমগঞ্জের নৃত্যশালার শিল্পীরা মারমা নৃত্য পরিবেশন করেন। পোস্টমাস্টার নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন আব্দুল ওয়াহাব। আর রতনের ভূমিকায় অভিনয় করেন নিভৃতা দেবনাথ শ্রাবন্তী। শুক্রবার শুরু হওয়া নাট্যোৎসব চলবে ১৫ মার্চ পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর রহমান কায়েস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *