• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

চাঁদ দেখা কমিটির ঈদ ঘোষণার এ কাজটি কি সৌর বিজ্ঞান পারে না ……. মোস্তফা কামাল

চাঁদ দেখা কমিটির ঈদ
ঘোষণার এ কাজটি কি
সৌর বিজ্ঞান পারে না

……. মোস্তফা কামাল

আমাদের একটি জাতীয় চাঁদ দেখা কমিটি আছে। রোজার শুরু বা দু’টি ঈদ উদযাপনের সিদ্ধান্তটি মূলত তারাই চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করে থাকেন। আজ ১ মে রোববার থেকে তারা চাঁদ দেখার বিষয়ে সভায় বসবেন। এটা কি সৌর বিজ্ঞানীদের ওপর ন্যস্ত করা যায় না? ধর্ম পালনের অনেকগুলো ক্ষেত্রে তো সৌর বিজ্ঞানের ওপরই নির্ভর করতে হয়। যেমন রোজাদাররা তো সূর্যাস্ত দেখে ইফতার করেন না। নামাজও সূর্যের অবস্থান দেখে পড়েন না। ইফতার বা নামাজের জন্য নির্ভর করেন ঘড়ির ওপর। অনেক মসজিদেও দেখা যায়, ৫ ওয়াক্ত নামাজের সময় নির্দেশক ৫টি স্থির ঘড়ি দেয়ালে ঝোলানো আছে। আর ঘড়ির টাইমটেবিল তো সৌর বিজ্ঞান দিয়েই তৈরি করা। তাহলে কেন কেবল চাঁদ দেখার জন্য একটা কমিটি লাগবে।
অনেক সময় তো চাঁদ দেখা নিয়ে নানা বিপত্তি বা বিতর্কেরও সৃষ্টি হয়। আকাশ মেঘলা থাকলে চাঁদ দেখা যাবে না। আবার দেশের কোন এলাকায় কেউ চাঁদ দেখলেও কাজে আসবে না। যথাযথ কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি জাতীয় চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত না করলে তারা এ ব্যাপারে কোন ঘোষণাও দেবেন না। কয়েক বছর আগে তো এমন হয়েছে, দেশের আলেম সমাজের একাংশ চাঁদ দেখা গেছে দাবি করে একদিন আগেই রোজা ছেড়ে দিয়েছিলেন। অথচ জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে এ সংক্রান্ত কোন ঘোষণা আসেনি। এ নিয়ে এলাকায় এলাকায় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল। অনেক সময় এমনও হয়, যদি মানুষের ধারণার একদিন পর ঈদ ঘোষণা করা হয়, তখন মানুষ বলাবলি করতে থাকে, ব্যবসায়ীদের সাথে সমঝোতা করে ঈদ একদিন পিছিয়ে দেয়া হয়েছে। আবার দ্বিতীয় দিন চাঁদের আকার একটু বড় দেখলে মানুষ বলতে থাকে, এই চাঁদের বয়স নিশ্চিত তিনদিন হবে। এরকম অনেক অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়।
আমরা জানি, ৭৫ বছর পর পর ঝাড়ু সদৃশ হ্যালির ধূমকেতু আমাদের আকাশের পূর্বদিকে দেখা যায়। সৌর বিজ্ঞানীরা আবার ৭৫ বছর পর হ্যালির ধূমকেতু কখন আকাশের কোন জায়গায় দেখা যাবে, সেটা এখনই হিসাব করে বলে দিতে পারেন। কোন কোন মানুষ তার জীবদ্দশায় বড়জোর দু’বার হ্যালির ধূমকেতু দেখতে পারেন, তিনবার পারেন না। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কখন হবে, দেখতে কেমন হবে, আকাশের কোন জায়গায় দেখা যাবে, কতক্ষণ স্থায়ী হবে, এগুলিও সৌর বিজ্ঞানীরা হিসাব করে বলে দিতে পারেন। তাহলে চাঁদের অবস্থানটা তারা নির্ভুলভাবে বলতে পারবেন না!
আমরা এও দেখি, আমাদের দেশের কোন কোন এলাকার কিছু মানুষ সৌদী আরবের সঙ্গে একই দিন ঈদ উদযাপন করেন। তারা কি সৌদী আরবের সাথে একই সময়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন? তাহলে তো মাগরিবের নামাজ পড়তে হবে রাত ৮টায়। ঈদের চাঁদ তো সাধারণত সৌদী আরব এবং বাংলাদেশে একই দিনে দেখা যায় না। অথচ সৌদী আরব কিন্তু বলে দেয়নি তাদের সঙ্গে একই দিনে ঈদ করার জন্য। বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবেন আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *