• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে ৬৬৭ বোতল ফেনসিডিল ও ১৫৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

# মিলাদ হোসেন অপু :-

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের পৃথক অভিযানে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ ১০ এপ্রিল রোববার মধ্যরাতে অভিযান পরিচালনা করে ভৈরব পৌর শহরের কমলপুর আমলাপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার মৃত জসিম মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া ওরফে বাঘা (৪০)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৬৭ বোতল ফেনসিডিল ও ১৫৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ তথ্যগুলো বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, ভৈরবে সংঘবদ্ধ চক্রের একটি অংশ বর্ডার এলাকা থেকে দীর্ঘদিন যাবত বিপুল পরিমাণ মাদক দ্রব্যের চালান আনা নেয়াসহ বিক্রির সাথে জড়িত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আমলাপাড়া বালুর মাঠ সংলগ্ন পাভেল মিয়ার বাড়ির ৪নং রুমে অভিযান পরিচালনা করে শাহাদাত মিয়াকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ৬৬৭ বোতল ফেনসিডিল, ১০২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৪ হাজার টাকা জব্দ করা হয়। অপরদিকে একই এলাকায় বিদ্যুৎ অফিস মোড়ে আলামিন মিয়ার বিল্ডিংয়ের নীচতলায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. উজ্জল মিয়া ওরফে বাঘাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশী করে সাড়ে ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী শাহাদাত ও উজ্জল মিয়া দীর্ঘদিন যাবত ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে তাদের বাসায় রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতো। তারা এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। আটক আসামিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *