র্যাবের হাতে অস্ত্রসহ আটক শাহ আলম -পূর্বকণ্ঠ
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তি আটক হয়েছে।
ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ৮ এপ্রিল শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে র্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন হরষপুর ইউপি কার্যালয়ের সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি বিদেশি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর এলাকার মোহন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহ আলমকে (৩০) আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।