• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কে তুমি ; কিশোর কুমার ধর

কে তুমি
…..কিশোর কুমার ধর

সেই বিতস বন পড়ে আছে একলা
জোছনার আলো মাথায় নিয়ে

জ্বলে পুড়ে চাপা আর্তনাদে অশ্রু ঝরে
টপটপ শব্দে জোছনার সাথে পাতার ফাঁকে

গলে গলে পড়ে আবডালে ধূসর শরীরে
দূর থেকে দেখেছি আবছায়া কোন প্রতীমা

অলীক ভ্রমে শিহরণ জাগে প্রাণের বারতা
এ তুমি কোন অপ্সরী এলে বনের পথে

সবকিছু ফেলে প্রাণের বাঁধন জড়াবে বলে
আমার রিক্ত হস্ত ধরে সঞ্জীবনী ছোঁয়া দিলে

নিষ্প্রাণ মনে ঠোঁটের চুমু করে বিরচন
অবাধ্য বাসনা জাগালে কেন এই বনের পথে

জোছনার স্ফীত আলো ম্লান হয়ে আসে
তোমার প্রতীমা প্রাণ পেল ধূসর শরীরে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *