• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

প্রাপ্তি – কিশোর কুমার ধর

প্রাপ্তি

           – কিশোর কুমার ধর

এই দেশ এই কাল এই সময়ের রথে চেপে
এসেছি পৃথিবীর দ্বারে রঙ্গ-রসের আসরে
কত অজানার পথে হাঁটি আমি শূন্য পায়ে

কিছুটা প্রাপ্তি ঘুচায়ে আক্ষেপ সমস্ত অপ্রাপ্তির
সংঘর্ষের আঘাতে হয়েছি জরাজীর্ণ ক্লান্ত প্রাণ
সময়ের অন্তরালে ভুলেছি সেসব অন্ধকারের গান

কতটা জল করেছি সুন্দর, সমুদ্র মন্থন নিষ্ফল
নিঃসীমের আহ্বান হাতছানি দিয়েছে পথে পথে
আমি গেয়েছি কেবল স্বার্থপরতার গান ক্ষণে ক্ষণে

পুরো পৃথিবীর পথে হেঁটে হেঁটে এঁকেছি পদচিহ্ন
সবকিছু ধূলায় লুটিয়ে হয়েছে মলীন শুধু শূন্য
আমারে আমি কি করিলাম নিরাকারের জন্য

একসময় ছিল রঙিন সব, এখন বড্ড আবছা সাদামাটা
গহীনের ডাক শুনেছি আমি, আকাশে মেঘের ঘনঘটা
মনের ভেতর প্রলয় চলে, জলের ময়লা কালোই থাকে

এই পৃথিবীর দিনের শেষে পড়ে থাকে কেবল আক্ষেপ
কর্ম সাধন হয়না কেবল অকর্মের দিকেই প্রক্ষেপ
নিরঞ্জন, ওগো দয়াল এখানেই করো জীবন সংক্ষেপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *