• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

করোনাভাইরাস; নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাস; নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ
ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

# নিজস্ব প্রতিবেদক #

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে নথি প্রস্তুত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।
এর আগে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০ দিনের সাধারণ ছুটির ঘোষণা দেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি, এর সঙ্গে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ও পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটিকে যুক্ত করে ওই ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ সকালে গণভবনে এই ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আভাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই ছুটি বর্ধিত করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *