• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

করিমগঞ্জে বিএনপির কমিটির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করছেন করিমগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল।

করিমগঞ্জে বিএনপির কমিটির
বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন

মোস্তফা কামাল :

করিমগঞ্জে সম্প্রতি কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপির এক নেতার বিরুদ্ধে দলের অপর নেতারা সংবাদ সম্মেলন করেছেন। তারা ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। করিমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম দুলাল, সদস্য সচিব আব্দুল মান্নান দুলাল সিকদার, করিমগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আশরাফ হোসেন পাভেল ও সদস্য সচিব হারুন সরকার বুধবার দুপুরে দলের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গত ১০ মার্চ গঠিত উপজেলা বিএনপিতে জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমনকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। কিন্তু তার প্রত্যাশা কমিটির আহবায়ক বা সদস্য সচিব হওয়া। হতে না পেরে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ করে সুমন জেলা নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সুমন দলের মনোনয়নে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অসততা ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপের জন্য তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে। করিমগঞ্জের ১১টি ইউনিয়নের মধ্যে ৭ জন চেয়ারম্যান বিএনপি’র। তারাও সুমনের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলেন। নেতৃবৃন্দ বলেন, সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে আবেদন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে করিমগঞ্জের কয়েকজন নেতা গত ১৪ মার্চ জেলা সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জেলা কমিটির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিরুদ্ধে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৭৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *