• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
-ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত নিরাপদ লিচু যেন মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে ……. কিশোরগঞ্জের জেলা প্রশাসক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট

সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই

সরকারি প্রাথমিক বিদ্যালয়কে
এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার
ক্রয় রশিদ বিহীন ১১টি বই

# মোস্তফা কামাল :-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই প্রথমবারের মত নিজের পকেট থেকে ৯০০ টাকা দিয়ে এনসিটিবির ১১টি বই কিনতে হচ্ছে। এর আগে বইসহ সকল উপকরণ বিনা মূল্যে সরবরাহ করা হতো। এবার ৯০০ টাকা দামের ১১টি বইয়ের সেট পাঠানো হয়েছে সারা দেশে। প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক সেট করে বই নিজের পকেটের টাকায় বাধ্যতামূলক কিনতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসব বই পাঠানো হয়েছে। সেখান থেকে পাঠানো হয়েছে প্রত্যেক থানা প্রাথমিক শিক্ষা অফিসে। সেখান থেকেই প্রধান শিক্ষকদের নগদ টাকা দিয়ে এক সেট করে বই কিনতে হবে। তবে কোন রশিদ দেওয়া হচ্ছে না।
এছাড়াও, প্রত্যেক প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে এক লক্ষ টাকার সিøপের (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) কাজ করেছেন নিজেদের পকেটের টাকায়। কিন্তু বিল এসেছে মাত্র ১৫ হাজার টাকা। ভ্যাট কেটে থাকে ১২ হাজার ৭০০ টাকা। বাকি ৮৭ হাজার ৩০০ টাকা প্রধান শিক্ষকদের পকেট থেকে গচ্ছা গেল! এনসিটিবির বই আর সিøপের টাকা নিয়ে প্রধান শিক্ষকদের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন কয়েকজন প্রধান শিক্ষক।
তারা জানান, টাকা দিয়ে ৯০০ টাকার বই নিলেও কোন রশিদ দেওয়া হচ্ছে না। শিক্ষকদের প্রশ্ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতদিন বই হোক বা অন্য কোন উপকরণ হোক, সবকিছুই বিনামূল্যে দেওয়া হতো। এখন শিক্ষকদের পকেট থেকে টাকা দিয়ে কেন বই কিনতে হবে? জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এক হাজার ৩২৮টি। ফলে কেবল কিশোরগঞ্জ জেলা থেকেই বই বাবদ যাবে ১১ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা। আর সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার হাজার ৫৬৯টি। এতে সারা দেশ থেকে যাবে পাঁচ কোটি ৯০ লক্ষ ১২ হাজার ১০০ টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সারা দেশ জরিপ করে দেখেছেন, অধিকাংশ শিক্ষক খুবই নিম্নমানের। সিøপের টাকাও নয়-ছয় হয়। ফলে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্যই সচিবের নির্দেশনায় এনসিটিবির বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের লোকজন বিভিন্ন বিষয়ভিত্তিক বইগুলো লিখেছেন। বইয়ের মান বেশ ভাল। শিক্ষকদের মনস্তাত্ত্বিক সক্ষমতাসহ সার্বিক দক্ষতা উন্নয়নে কাজে লাগবে বলে জানিয়েছেন ওই শিক্ষা কর্মকর্তা। বইয়ের রশিদ কেন দেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা বলেন, রশিদ তো আর আমরা দিতে পারবো না। এসব বইয়ের টাকা এনসিটিবির তহবিলে জমা হবে। তবে শিক্ষকরা পরবর্তীতে বই কেনার ভাউচার জমা দিলে আগামীতে সিøপের টাকা থেকে সমন্বয় করে দেওয়া হবে।
এদিকে শিক্ষকরা বলছেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিজের পকেট থেকে বই কিনবেন, পরে সমন্বয় করে দেওয়া হবে, এটা কোন নিয়ম হতে পারে না। তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগে কখনই টাকা দিয়ে কিছু কিনতে হয়নি। বিদ্যালয়ে কোন তহবিল থাকে না। শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার কোন ফি পর্যন্ত নেওয়া হয়নি। ফলে টাকাগুলো প্রধান শিক্ষকদের ব্যক্তিগত পকেট থেকেই দিতে হবে।
সিøপের টাকা কম দেওয়া প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, শিক্ষকরা বাজেট বুঝে খরচ করবেন। বেশি খরচ করলে কিছু করার নেই। তাকে প্রশ্ন করা হয়, কত টাকার মধ্যে কাজ করতে হবে, এমন কোন সম্ভাব্য বাজেট পরিকল্পনা দেওয়া হয় কি না। এরকম পরিকল্পনা দেওয়া হয় না বলে তিনি উত্তর দিয়েছেন। তবে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কাজের বর্ণনা দেওয়া ছিল। সেই মোতাবেকই সিøপের কাজ করা হয়েছে। কাজেই বেশি খরচ করার প্রসঙ্গ অবান্তর। ইতোপূর্বে খরচ অনুযায়ী টাকা দেওয়া হতো বলে শিক্ষকরা জানিয়েছেন। এবারও বেশি দেওয়ার কথা ছিল। কিন্তু দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *