• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

বাজিতপুরে ৭৩ হাজার ২৫৯ জন শিশু-কিশোরকে দেওয়া হবে টাইফয়েড টিকা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর রোববার সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৭৩ হাজার ২৫৯ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৪৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এ টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাজাহান সিরাজ, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *