• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ফজলুর রহমান আ’লীগ পুনর্বাসনে কাজ করছেন ব্যবস্থা না নিলে অবাঞ্ছিত

বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন -পূর্বকণ্ঠ

ফজলুর রহমান আ’লীগ
পুনর্বাসনে কাজ করছেন
ব্যবস্থা না নিলে অবাঞ্ছিত

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে ‘বিপ্লবী ছাত্র জনতা’। গতকাল বুধবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিনতায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ফজলুর রহমান বিএনপি করলেও তার বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্দেশ্য পরিষ্কার। তিনি আসলে বিএনপিকে হেয় করছেন। তিনি এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ নেতৃবৃন্দকে ‘বেজন্মা’ বলে গালি দিয়েছেন। ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করার জন্য তারেক রহমানের কাছে আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ফজলুর রহমান তার বিতর্কিত বক্তব্যের কারণে নিজ এলাকায়ও বাধার সম্মুখিন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম-আহবায়ক রাতুল নাহিদ ভূঁইয়া প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ফজলুর রহমানসহ অনেকেই বলেন, গণঅভ্যুত্থান নাকি ৩৬ দিনের আন্দোলনে হয়নি। এই গণঅভ্যুত্থান না হলে তারা সভা-সমাবেশ করতে পারতেন না। আজকে জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক সারজিস আলমের নামে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নানাভাবে হেয় করা হচ্ছে। এর পর হয়ত পুলিশ হত্যার মামলা দিয়ে আমাদের ফাঁসি দেওয়া হবে। নেতৃবৃন্দ বলেন, আজকে অনেকেই ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন, সংখ্যা গরিষ্ঠতা দেখাচ্ছেন। আওয়ামী লীগ, তার বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টিকতে পারেনি। স্নাইপার দিয়ে গুলি করেও ছাত্র-জনতাকে হটাতে পারেনি। আগামী দিনেও যে কোন রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতা মাঠে নামবে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হুমকি দিয়েছেন, এনসিপি নেতাদের জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাদেরকে ভোট না দিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে না। তারা আবার দেশে ওয়ান ইলাভেন কায়েম করার জন্য উঠেপড়ে লেগেছে। নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থানের এক বছরের মাথায় বিপ্লবকে অস্বীকার করে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। নেতৃবৃন্দ ফজলুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে সামনে কঠোর আন্দোলনের কর্মসূচী দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *