• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৪ আগস্ট সোমবার শহরের নিউ টাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় এই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা ও র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সের্নীয়াবাতসহ র‌্যাব ক্যাম্প সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের নিউটাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা প্লাস্টিক মালিক কাইয়ুম মিয়াকে ২০ হাজার টাকা, সিয়াম প্লাস্টিক ফ্যাক্টরি মালিক শাহাবুদ্দিন মিয়াকে ২০ হাজার টাকা ও শেফা প্লাস্টিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৯শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির ১১শ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার। পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৯শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির ১১শ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *