• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে তাজিয়া মিছিল করে পবিত্র আশুরা পালন

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকা থেকে বের হয়েছে তাজিয়া মিছিল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে তাজিয়া মিছিল
করে পবিত্র আশুরা পালন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বুক চাপড়ে বিষাদের জারিগান গেয়ে তাজিয়া মিছিল করে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। রোববার সকালে জেলা শহরের হারুয়া এলাকা থেকে বাদক দলসহ একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলে ঘোড়া, তাজিয়া আর বিভিন্ন বর্ণের পতাকা বহন করা হয়। এসময় সবাইকে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম করতে দেখা গেছে। তাজিয়া মিছিলে অনেককেই শোকের প্রতীক হিসেবে কালো পোশাক পরতে দেখা গেছে।
এছাড়া সদর উপজেলার বৌলাই এলাকায় পীর আকবর আলী হোসাইনীর আস্তানায় দিনব্যাপী আশুরার আয়োজন করা হয়েছে। দূরদূরান্ত থেকে নারী-পুরুষ নির্বিশেষে শত শত ভক্ত এসে আশুরার অনুষ্ঠানে যোগ দেন। ৩৬০ আউলিয়ার নবম বংশধর শাহ আকবার আলী হোসাইনী চিশতি সিলেট অঞ্চল থেকে এসে কিশোরগঞ্জের এই অঞ্চলে আস্তানা গাঢ়েন বলে জানিয়েছেন তাঁর পৌত্র সৈয়দ আওলাদ-ই-আউয়াল ইয়াসিন। তিনিই বৌলাই এলাকায় আশুরা পালনের সূচনা করেন। আকবর আলী হোসাইনী মারা গেছেন ৬৪ বছর আগে। তার পরবর্তী বংশধর ও এলাকাবাসী সম্মিলিতভাবে এখন আশুরার আয়োজন করে থাকে। সম্মিলিত প্রচেষ্টায় আগত ভক্তদের জন্য খিচুরি রান্নার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *