• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ১০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় নিজস্ব কার্যালয়ে এ জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ অফিস আশকোণা হজ ক্যাম্পের পরিচালক (উপ সচিব) মো. লোকমান হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে ৮টি বিষয়ে ২৪ জনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিষয়গুলো হচ্ছে- কেরাত, আযান, হামনাত, কবিতা আবৃত্তি, কুইজ, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও ইসলামি জ্ঞান।
উপস্থিত এক শিক্ষার্থীর অভিভাবক বরকত উল্লাহ পাঠান তার বক্তব্যে বলেন, আমার মেয়ে সামিয়া পাঠান নুজহাত উপজেলা, জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পর ঢাকা বিভাগীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমি সকলের নিকট আমার মেয়ের জন্য দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *