• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পেডিয়াট্রিক এনসিডি কর্ণার উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের কিডনী রোগ, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, হৃদরোগ, এ্যাজমা, মৃগীরোগ সম্পর্কিত রোগীদের জন্য পেডিয়াট্রিক এনসিডি কর্ণারের উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেডিয়াট্রিক এনসিডি কর্ণারের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো।
এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, ডা. দেবাঞ্জন পন্ডিত, ডা. মাহফুজ আক্তার মিষ্টি, ডা. ইয়াসিন হাসিব খান, ইউনিসেফ প্রতিনিধি দল, আইসিডিডিআরবিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও স্টাফরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *