• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

# মিলাদ হোসেন অপু :-
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) অধিকার আদায় প্রকল্পের আওতায় নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে ভৈরবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী ঝুমা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হুসাইন কবির, মো. রাসেল মিয়া, আমিনুল হক শাওন প্রমুখ।
কর্মবিরতিতে বক্তারা বলেন, ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে রেখে আমরা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ ২৬ বছর আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত। আমরা মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা ও প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবাসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ভৈরব পরিবার পরিকল্পনা কার্যালয় সকল সেবা বন্ধ করে কর্মবিরতি পালন করছি। আমাদের কর্ম দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্ত্বেও আমাদের পদোন্নতি নেই। আমরা যখন যে পদে চাকরিতে ঢুকেছি সেই পদে চাকরি জীবন শেষ করতে হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ১১ তারিখ পর্যন্ত আন্দোলন করে যাবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *