• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত দিবসকে মেডিক্যাল ক্যাম্প দিয়ে উদযাপন

১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ
মুক্ত দিবসকে মেডিক্যাল
ক্যাম্প দিয়ে উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল একাত্তরের আনুষ্ঠানিক বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর। আগের দিন জাতীয়ভাবে বিজয় দিবস উদযাপনের কারণে ১৭ ডিসেম্বর মুক্ত দিবসটি কিশোরগঞ্জে আর আলাদা করে প্রশাসন বা কোন রাজনৈতিক দল উদযাপন করে না। তবে এবার ব্যতিক্রম এক কর্মসূচী নিয়েছে ‘আশা’ নামে একটি বেসরকারি সংস্থা। তারা তাড়াইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে দিবসটিকে সামনে নিয়ে এসেছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের মেডিক্যাল টিম চিকিৎসা প্রদান করেন। এসময় দুই শতাধিক দরিদ্র রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া শতাধিক শিশুকে বিনামূল্যে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো হয়। দিবসটি উপলক্ষে আশার পুরুড়া আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় রাউতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, আশা কর্মকর্তা আব্দুল মান্নান, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *