• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

সকাল থেকেই প্রতিটি মণ্ডপে চলছে পূজা অর্চনা

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নবদুর্গা মণ্ডপ -পূর্বকণ্ঠ

সকাল থেকেই প্রতিটি
মণ্ডপে চলছে পূজা অর্চনা

# নিজস্ব প্রতিবেদক :-
সকাল থেকেই কিশোরগঞ্জের প্রতিটি মণ্ডপে চলছে পূজা অর্চনা। ভক্তরা প্রসাদ নিয়ে যাচ্ছেন মণ্ডপে মণ্ডপে। ষষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছেন দেবী দুর্গাকে। প্রার্থনা করছেন জীবনের শুভ কামনায়। আর পুরোহিতরা মন্ত্র জপ করছেন, ভক্তদের প্রসাদ দিচ্ছেন।
জেলা শহরের শ্রী শ্রী কালিবাড়ি, রামকৃষ্ণ সেবাশ্রম, আশির্বাদ সংঘ থেকে শুরু করে হরিজন পল্লী (সুইপার কলোনী), প্রতিটি মণ্ডপেই ভক্তদের পূজা অর্চনা করতে দেখা গেছে। রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা অনিল চন্দ্র পণ্ডিত জানিয়েছেন, এখানে বহু বছর ধরে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। শহরের মাঝখানে ঈশাখাঁ সড়কে এর অবস্থান হওয়ায় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। হরিজন পল্লীর পূজার আয়োজক সাগর হরিজন জানান, এই কলোনিতে প্রায় ৩০০ জন সদস্য আছেন। এখানে ২২ বছর ধরে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে এই মণ্ডপে মূলত হরিজন পরিবারের লোকজনেরই সমাগম হয়, বাইরের লোকজন সাধারণত আসেন না। এবছর জেলায় ৩৬৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *