• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পেইন

# রাজন সরকার :-
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার দিনব্যাপি উপজেলার লাউতলী বাজার সংলগ্ন আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে বিনামূল্যে বাত ব্যথা, প্যারালাইসিস, শারীরিক প্রতিবন্ধীদের এ সেবা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ঝুঁকি নিরসনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি গরীব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীও বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্যাম্পেইনে অর্ধশত রোগীকে থেরাপি সেবা ও সাধারণ চিকিৎসা প্রদান করা হয়।
আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপস্টি শাহনেওয়াজ হোসেন রনি বলেন, আমরা প্রত্যান্ত এলাকার সুবিধা বঞ্চিত গরীব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী রোগীদেরকে বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে অন্যান্য বিভিন্ন চিকিৎসা সেবাও দেওয়া হয়। এ কার্যক্রম আমাদের সংস্থার পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টেকনোলজিষ্ট মো. রেজাউল করিম, মেডিকেল এসিসটেন্ট সুব্রত সানাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *