• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

নিরাপদ সন্তান প্রসবে গ্রামীণ ধাত্রী প্রশিক্ষণ

দু’দিনের ধাত্রী পশিক্ষণ কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবারের দৃশ্য -পূর্বকণ্ঠ

নিরাপদ সন্তান প্রসবে
গ্রামীণ ধাত্রী প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-
দেশের প্রান্তিক পর্যায়ে বা দুর্গম গ্রামীণ পরিবেশে যুগ যুগ ধরে বাড়িতেই ধাত্রীদের হাতে সন্তান প্রসবের কাজটি হয়ে আসছে। কিন্তু সব ধাত্রীর উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় প্রসূতিদের জটিল অবস্থা বোঝার জ্ঞান তাদের থাকে না। যে কারণে কোন কোন প্রসূতিকে বাড়িতে প্রসব করানো যাবে, কাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পরামর্শ দিতে হবে, সেই ধারণাও তাদের থাকে না। ফলে প্রায়ই চরম মূল্য দিতে হয়। কাজেই শিশু ও মাতৃ মৃত্যু হ্রাসে দক্ষ ধাত্রীর কোন বিকল্প নেই।
এ ধরনের বিপদ এড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় স্থানীয় সংস্থা পপির প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনের ধাত্রী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বিদেশি সংস্থা পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও পপির উদ্যোগে কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওরের সাত উপজেলার ২১ জন ধাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের মধ্যে কিশোরগঞ্জের নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নেত্রকোণার মদন, খালিয়জুড়ি ও মোহনগঞ্জ উপজেলা থেকে তিনজন করে ধাত্রী ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আলী ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন। এসময় পাথ ফাইন্ডারের জেলা সমন্বয়ক কামরুল ইসলাম এবং পপির প্রকল্প সমন্বয়ক সত্যেন্দ্রনাথ মিত্রও বক্তব্য রাখেন। প্রশিক্ষণে প্রসূতিদের সন্তান ধারণের শুরু থেকে প্রসব পর্যন্ত উপযুক্ত খাদ্য, নানা রকম শারীরিক জটিলতা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক ধাত্রীকে প্রসূতিদের প্রয়োজনীয় ওষুধ ও উপকরণসহ একটি করে কিট বক্স প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *