• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পাগলা কুকুরের কামড়ে ২০ রিক্সা চালক ও পথচারিসহ ২০ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎস ডা. সোয়েব। জানা যায়, বিকাল থেকেই শহরের ঘোড়াকান্দা, পঞ্চবটি, আমলা পাড়া ও ভৈরবপুর এলাকায় বিভিন্ন স্থানে রিক্সা চালক, পথচারিসহ ২০ জনকে একটি পাগলা কুকুর কামড় দেয়। সন্ধ্যার পর থেকে একের পর এক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় মোকিম, আওলাদ, রাকিব, বর্ণ, আতিকুল, নবী, আরাফাত, সোলাইমান, কাল্লু মিয়াসহ ২০ জন আহত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎস ডা. সোয়েব রহমান জানান, একই কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছে। তবে কেউই গুরুত্বর আহত নয়। প্রতিটি রোগীকেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, বিষয়টি ফেজবুকের মাধ্যমে জেনেছি। কুকুরটিকে হত্যা করা যাবে না। ভ্যাকসিন দিতে হবে। আমি কুকুরটিকে ধরতে ও ভ্যাকসিন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *