• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহর পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ তার নিজ দলের নেতাকর্মীসহ ভৈরববাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, ঈদুল আযহার দিনটি ইসলামের ইতিহাসে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। পবিত্র ঈদুল আযহা পালন করা হয় আল্লাহর রাহে প্রিয় বস্তু উৎসর্গ করে। এই উৎসর্গ করার আনুষ্ঠানিক দিকটি হলো কোরবানী। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর বান্দা তার নৈকট্য লাভের দিকে অগ্রসর হয়।
এসএম বাকী বিল্লাহ তার বাণীতে আরো বলেন, এখন চলছে আষাঢ় মাস। বাহিরে প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।
যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। রাস্তা-ঘাটে তাড়াহুড়ো করে চলবেন না। রাস্তার যে কোন একপাশ দিয়ে হাঁটুন। যাতায়াতের সময় কোন অপরিচিত লোকজনের দেয়া খাবার খাবেন না। যাত্রীবাহী বড় পরিবহনে একা যাতায়াত করবেন না (এতে আপনার বিপদ হতে পারে)।
ঈদ উপলক্ষে যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন তারা অবশ্যই ঘরের বৈদ্যুতিক বাতি, ফ্যান, ফ্রিজ, এসি ও টিভির সুইচ বন্ধ করে যাবেন। কোন কারণে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য প্রতিবেশীকে জানিয়ে ঘর তালাবদ্ধ করে যান। এতে করে চুরি, ডাকাতি থেকে রক্ষা পাওয়া যাবে।
যেসব ভাই-বোনেরা কোরবানী করবেন, আপনারা রাস্তা-ঘাটে কোরবানীর পশু জবাই করবেন না। বাড়ির আঙ্গীনায় কোরবানীর ব্যবস্থা করুন। যাদের বাড়ির আঙ্গীনায় জায়গা নেই ওইসব জনসাধারণ রাস্তার ওপর কোরবানী করলে অতিদ্রুত কোরবানীর বর্জ্য অপসারণ করে নিবেন।
পরিশেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা বিশ্বের মুসলিম ভাই-বোনসহ দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের সকল সদস্যদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক।

এসএস বাকী বিল্লাহ
সভাপতি
ভৈরব পৌর আওয়ামী লীগ
ভৈরব, কিশোরগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *