• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু’র পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা

# নিজস্ব প্রতিবেদক :-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ভৈরব পৌরবাসী ও দেশের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর এলাকায় যারা কোরবানী করবেন তাদেরকে স্বাস্থ্যবিধি ও পৌর আইন মোতাবেক পশু কোরবানীর জন্য আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানী করতে উদ্যত্ত হয়েছিলেন, এটি মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের সুমহান দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.) ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল অনুসরণ ও অনুকরণীয়।
মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু আরো বলেন, কোরবানীর ত্যাগ, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সামনে রেখে আগামীর সুন্দর ভৈরব নগরী গড়তে সহায়কের ভূমিকা পালন করবেন বলে আশা রাখি। নিজ বাড়ির আঙ্গিনায় কোরবানীর ব্যবস্থা করুন। কোরবানীর পর পশুর উচ্ছৃষ্ট অংশ মাটিতে পুতে ফেলুন। পশু কোরবানীর পর ওই স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ধুয়ে দিবেন। পরিচ্ছন্ন শহর ও দূষণমুক্ত পরিবেশ রাখতে সকলে এগিয়ে আসবেন।
আসুন, কোরবানীর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
পরিশেষে আবারো ভৈরব পৌরবাসী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *