• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

কিশোরগঞ্জে ভিটামিন-এ খাবে ৫ লক্ষাধিক শিশু

বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
খাবে ৫ লক্ষাধিক শিশু

# নিজস্ব প্রতিবেদক :-
এবার কিশোরগঞ্জে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশু। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম আজ ২৬ মে রোববার তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১ জুন এসব শিশুর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশু খাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের ৪ লাখ ৬১ হাজার ৫০০ জন শিশু খাবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এরপর দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁেজ খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য দুই হাজার ৯০৪টি অস্থায়ী, ১৭টি স্থায়ী ও ১৩টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে। সিভিল সার্জন পরামর্শ দিয়েছেন কোন অসুস্থ শিশুকে যেন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো না হয়। তবে সুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ালে কোন রকম সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্ভাবনা নেই। কেউ যেন গুজব ছড়িয়ে ভিটামিন-এ ক্যাম্পেইনকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্যও তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। নির্ধারিত বয়সের প্রতিটি শিশু যেন ভিটামিন-এ ক্যাপসুল পায়, সেই জন্য মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রচারণা চলানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস ব্রিফিংকালে ভিটামিন-এ ক্যাম্পেইন ও এর গুরত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিমও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *