• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য

# মোহাম্মদ খলিলুর রহমান :-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তিন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এসব উপজেলায় গত ১৯ মে রোববার থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) এর সদস্যরা।
জানা গেছে, ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ১৯ থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ৭ প্লাটুনের মধ্যে ৩ প্লাটুন কটিয়াদী, ২ প্লাটুন হাওড়ার অধ্যুষিত নিকলী ও ২ প্লাটুন অষ্টগ্রামে দায়িত্ব পালন করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে র‌্যাব, পুলিশের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *