• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন লিটন

গলায় সমর্থকদের ফুলের মালা পরে সাংবাদিকদের সাথে কথা বলছেন আবুল হোসেন লিটন -পূর্বকণ্ঠ

বিনা ভোটে চেয়ারম্যান
নির্বাচিত হচ্ছেন লিটন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিনা ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন লিটন। গত ৯ মে লিটন একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়েছে। এসময় একমাত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন লিটনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। আগামী ১৯ মে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। আগামী ৫ জুন ভোটগ্রহণ।
সম্মেলন কক্ষের বাইরে ফুলের মালা নিয়ে অপেক্ষমান ছিলেন লিটনের শতাধিক সমর্থক। বাছাইয়ের পর তিনি বাইরে যেতেই তাঁর গলায় একের পর এক ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এসময় আবুল হোসেন লিটন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমাকে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ ভালবাসেন। আমার ওপর তাদের আস্থা রয়েছে। সেই কারণেই আমার বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের সৌন্দর্য। আরও প্রার্থী থাকলে, ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারলে আমি আরও বেশি খুশি হতাম।’ তিনি বলেন, ‘উপজেলাবাসীর প্রতি আমার দায়বদ্ধতা বেড়ে গেল। আমি চেষ্টা করবো মানুষের ভালবাসার প্রতিদান দিতে।’ তিনি আরও বলেন, এলাকার এমপি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আমাদের পারিবারিক অভিভাবক। কুলিয়ারচরকে নিয়ে তাঁরও অনেক এজেন্ডা আছে। সেগুলিও বাস্তবায়নের চেষ্টা করবো।’
এদিকে রিটার্নিং কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেছেন, আগামী ১৯ মে বিকাল ৫টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে যদি আবুল হোসেন লিটন প্রার্থিতা প্রত্যাহার না করেন, বা কেউ যদি আইনী পদ্ধতিতে আবুল হোসেন লিটনের প্রার্থিতার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর তাঁকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা যাবে।
মনোনয়নপত্র বাছাইকালে কুলিয়ারচরের ইউএনও ফারজানা আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানসহ পুলিশ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *