• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

কিশোরগঞ্জে সোহেল আওলাদ ও জুটন জয়ী

কিশোরগঞ্জে সোহেল
আওলাদ ও জুটন জয়ী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল, আওলাদ হোসেন ও এমদাদুল হক জুটনকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হোসেনপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ সোহেল আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট।
সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট। নিটকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন আল মাসুদ খান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট।
পাকুন্দিয়া উপজেলায় বিএনপি সমর্থক এমদাদুল হক জুটন আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *