• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম কারামুক্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা
শরীফুল আলম কারামুক্ত

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিন মাস ২০ দিন কারাবাস করে তিনি ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিচারপতি মো. রুহুল কুদ্দুছ ও বিচারপতি একেএম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ৬ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিয়েছিলেন।
জামিনের শুনানি করেন শরীফুল আলমের আইনজীবী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান ও উম্মে কুলসুম বেগম রেখা। জামিনের বিরোধিতা করেন ডেপুটি এটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের দুটি, ভৈরবের দুটি আর ঢাকার দুটি মামলায় জামিনের এই আদেশ হয়েছে। নাশকতার মামলায় গত বছর ৪ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরব থেকে শরীফুল আলম গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর নামে কিশোরগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা রয়েছে বলেও অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *