• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হোসেনপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী এই বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়। হোসেনপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৫টি স্টল দেয়া হয়েছে।
বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবেনই সমৃদ্ধি” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম আহসান উল্লাহ টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *