• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের সাবেক পরিচালক ডা. মো. মমতাজুল হক (মুক্তা), কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভল সার্জন ডা. এস এম তারেক আনাম, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সরোয়ার মহসিন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মনজুরুল কাদের চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, ডা. রুবাইয়াদ তাহসিন, ডা. ফাহাদ হোসেন, ডা. সাজ্জাদ হোসেন ও ডা. আদিব আহমেদ, জায়কা প্রতিনিধি রোজি পারভীন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. আলী সোহেলসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়। এর আগের দিন সোমবার চায়না আক্তার নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, এ হাসপাতালে ইদানীং নরমাল ডেলিভারির সংখ্যা বেড়েছে এবং সিজারিয়ান অপারেশনের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আজ একটি ও আগের দিন আরো একটি সিজারের মাধ্য অপারেশন থিয়েটার কার্যক্রম শুরু হয়। এর বহুদিন আগ থেকে নরমাল ডেলিভারির কার্যক্রম শুরু হয় এ হাসপাতালে। নরমাল ডেলিভারিসহ সিজারিয়ান অপারেশন করানোর জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য কুলিয়ারচর উপজেলাবাসীকে আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *