• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবের ৫ বিএনপি নেতার রিমান্ড একদিন

ভৈরবের ৫ বিএনপি
নেতার রিমান্ড একদিন

# নিজস্ব প্রতিবেদক :-
সিলেট থেকে আটক ভৈরবের ৫ বিএনপি নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এরা হলেন, ভৈরব পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন ও ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জিল্লুর রহমান। তাদেরকে হরতাল-অবরোধ কর্মসূচী উপলক্ষে ভৈরব থানার ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাকছুদুল আলম।
ভৈরব থানা থেকে ৭ দিনের রিমান্ড চাইলে আজ মঙ্গলবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পার্থ ভদ্র এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিতে সরকার পক্ষে অংশ নেয়া আদালত পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক ও আসামি পক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের গত শনিবার আটকের প্রতিবাদে গ্রেপ্তারকৃতরা ভিডিও বার্তায় গত রোববার ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছিলেন। রোববার ভোরে তাদেরকে সিলেট থেকে ভৈরব পুলিশ আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *