• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

চালকের ঘুমে বিলম্বে ছাড়লো এগারসিন্দুর

ছাড়ার আগ মুহুর্তে কিশোরগঞ্জ স্টেশনে এগারসিন্দুর প্রভাতী -পূর্বকণ্ঠ

চালকের ঘুমে বিলম্বে
ছাড়লো এগারসিন্দুর

# নিজস্ব প্রতিবেদক :-
চালকের ঘুমের কারণে আজ ১৫ অক্টোবর রোববার কিশোরগঞ্জ থেকে ঢাকায় বিলম্বে ছেড়ে গেল আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি। ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত সময় সকাল ৬টা ৩০ মিনিট। কিন্তু ছেড়েছে ৭টা ১৫ মিনিটে।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে এগারসিন্দুর গোধূলি ছেড়ে কিশোরগঞ্জে পৌঁছার সময় রাত ১০টা ৩০ মিনিটে। কিন্তু গতরাতে এসেছে রাত ১টায়। যে কারণে চালকের কিছুটা বেশি সময় ঘুমাতে হয়েছে বলে ৪৫ মিনিট বিলম্বে ট্রেন ছেড়ে গেছে।
এদিকে এই ট্রেনের যাত্রী সাইফুল মালেক চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন স্টেশন থেকে অনেকেই সকালের ট্রেনে ঢাকায় বিভিন্ন জরুরি অফিসের কাজে যান। বিলম্বে ছাড়ার কারণে তাদেরকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *