• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব প্রবাসীর বাসা থেকে দূর্ধর্ষ চুরি

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরব মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক প্রবাসীর বাসা থেকে দূর্ধর্ষ চুরি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ ১৫ অক্টোবর রোববার ভৈরব থানায় একটি লিখিত অভিডোগ করেছেন প্রবাসী মোহাম্মদ আবুল কালাম আজাদ এর স্ত্রী শিক্ষিকা আনার কলি।
ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া শহীদ আইভি রহমান স্টেডিয়াম এর বিপরীত পার্শ্বে হাজী আব্দুস সাদেক মিয়ার বাড়ীর ভিতরে। আবুল কালাম আজাদ একজন দুবাই। প্রবাসী ও তার স্ত্রী আনার কলি উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের একটি বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
অভিযোগ সুত্রে জানা যায়, শশুরের মৃত্যুে ঘটনায় গত ৫ অক্টোবর শিক্ষিকা আনার কলি তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে শশুর বাড়ি যায়। গত ৮ অক্টোবর বাসায় এসে ঘুরে যান আনার কলি তখনও সব ঠিক ছিল। ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্বপরিবার নিয়ে স্টেডিয়াম এলাকায় নিজ বাসায় এসে তালা খুলে দেখতে পান পেছনের দিক দিয়ে টিন কেটে কে বা কাহারা চুরি করিয়া বাসায় রাখা স্বার্ণালংকারসহ প্রয়োজনীয় সর্বস্ব লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী আনার কলি বলেন, ৫ তারিখে আমি সবাইকে নিয়ে শশুর বাড়িতে যায়। ৮ তারিখে আমি বাসায় এসে সব ঠিক পায়। ৯ তারিখ থেকে ১৪ তারিখের ভিতর যে কোন সময়ের মধ্যে চুরের দল আমার বাসায় রাখা নগদ সাড়ে তিন লক্ষ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার, লেপটপ, টিভি আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি ফ্রিজে রাখা খাবার পর্যন্ত লুট করে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার মালামাল চুরের দল নিয়ে গেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *