• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলার সকল ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও তাঁর বক্তব্যে বলেন, এ অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এছাড়া সকল মাদ্রাসাগুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী দেয়ার আশ্বাস দেন তিনি।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার আমিরুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা বাহাউদ্দীন, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, সাধারণ সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসআদুর রহমান কাসেমী, জামিয়া আরাবিয়া নূরুল উলুম মাদ্রাসা কুলিয়ারচর এর প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান, কুলিয়ারচর পৌর ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক মুফতি নাসিরুদ্দিন রাহমানী, উপজেলা ইমাম-উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শওগত আলী ও মুফতি সালাহ উদ্দিনসহ উপজেলার সকল ক্বওমী মাদরাসার মুহতামিমবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত মুহতামিমরা ক্বওমী মাদরাসার শিক্ষার্থীদের সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *