• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

১৯ মুক্তিযোদ্ধাকে নিয়ে সমকালের ১৯ এ পদার্পণ অনুষ্ঠান কিশোরগঞ্জে

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটছেন বীর মুক্তিযোদ্ধাগণ -পূর্বকণ্ঠ

১৯ মুক্তিযোদ্ধাকে নিয়ে
সমকালের ১৯ এ পদার্পণ
অনুষ্ঠান কিশোরগঞ্জে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের ব্যানারে ১৯ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কেক কেটে সমকালের ১৯ বছরে পদার্পণ অনুষ্ঠান করা হয়েছে। আজ ১৩ অক্টোবর শুক্রবার সকালে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বরইতলা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর সমকালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্পেশাল পিপি এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুুটি কমান্ডার মো. আব্দুল মান্নান ও বাছির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি হাফেজ খালেকুজ্জামান, বেসরকারী সংস্থা পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম ও সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি। সঞ্চালনা করেন সমাকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল।

বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান -পূর্বকণ্ঠ

বক্তাগণ বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি পত্রিকা তার ১৯ বছরে পদার্পণের অনুষ্ঠান করে, এটি একটি বিরল ও ব্যতিক্রম ঘটনা। মুক্তিযোদ্ধাদের এভাবে সম্মান জানানোর জন্য তাঁরা সমকাল পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ও সমুন্নত রেখে সমকাল তার পথ চলবে, এটা সঙ্গতভাবেই প্রত্যাশিত। তঁরা সমকালের আধুনিক ও উন্নত সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ অবস্থানকে অভিবাদন জানিয়েছেন।
শেষে ১৯ বীর মুক্তিযোদ্ধা একযোগে কেক কেটে সমকালের ১৯ বছরে পদার্পণ উদযাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, শ্রমিক নেতা মো. আলাল মিয়া, সমকাল কটিয়াদী প্রতিনিধি সৈয়দ সিরাজুস সালেহীন রাহাত, তাড়াইল প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, অন্যান্য মিডিয়ার কয়েকজন প্রতিনিধি, পত্রিকা এজেন্ট এমএ সাদেক মুকুল ও কয়েকজন পত্রিকা হকারসহ সমকাল সুহৃদ সমাবেশের সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *