• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ

প্রধানমন্ত্রীকে হত্যার
হুমকিদাতা চাঁদের রিমান্ড
ও জামিন আবেদন নাকচ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের আদালত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন এই আদেশ প্রদান করেছেন। বাদী পক্ষে শুনানিতে অংশ নিয়ে এপিপি আতিকুল হক বুলবুল ও অ্যাডভোকেট শ্যামল সরকার চাঁদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড দাবি করেছিলেন। অন্যদিকে আবু সাঈদ চাঁদের পক্ষে জামিনের আবেদন করেছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন। আদালতের আদেশের পর আবু সাঈদ চাঁদকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় একটি দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর এক দফা দাবির কথা উল্লেখ করে ভাষণ দিয়েছিলেন। এর বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটুর গত ২৪ মে মামলা করেছিলেন। এ মামলায় আবু সাঈদ চাঁদকে সোমবার একই আদালতে হাজির করলে তাঁকে শোন এরেস্ট দেখানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *