• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

শিক্ষকদের সম্মানের জায়গা নিজেদের ধরে রাখতে হবে…..এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক

শিক্ষকদের সম্মানের জায়গা
নিজেদের ধরে রাখতে হবে

…..এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় এক শিক্ষক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। নিজেদের কর্মস্থলে নিয়মিত থাকতে হবে, আন্তরিক হতে হবে। তাদের দায়িত্বে অবহেলা দেখলে শিক্ষার্থীরাও এগুলি শিখবে। কাজেই শিক্ষকদের সম্মানের জায়গাটা তাদেরকেই ধরে রাখতে হবে। ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের টানা দ্বিতীয় মেয়াদে বিজয়ে ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকিকুর রহমান খানের সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে ইটনা সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইটনা থানার ওসি মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *