• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে দুই মাসব্যাপী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ এপ্রিল রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, জেলা সহকারী পরিচালক মো. কামাল উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক আলমগীর হোসেন, সহকারী কম্পিউটার প্রশিক্ষক আবু বকর ও কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করে সনদপত্র নিতে আসা ৪০ জন শিক্ষার্থী।
এ সময়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, (টেকাব) প্রকল্পের আওতায় দুইমাস মেয়াদী এই কম্পিউটার প্রশিক্ষণে বাজিতপুর উপজেলার ৪০ জন যুব নারী ও পুরুষ প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে যাতায়াত ভাড়াসহ সনদপত্র দেয়া হয়। আমরা আশা করছি এ প্রশিক্ষণের মাধ্যমে যুব নারী ও পুরুষেরা উপকৃত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুব মহিলাকে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *