• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

রাষ্ট্রপতি পরিদর্শন করলেন মিঠামইন সেনানিবাসের নির্মাণসহ অন্যান্য প্রকল্প

মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজ দেখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ -ছবি : পিআইডি

রাষ্ট্রপতি পরিদর্শন করলেন
মিঠামইন সেনানিবাসের
নির্মাণসহ অন্যান্য প্রকল্প

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে তার ৫ দিনের সফরের তৃতীয় দিন আজ ২৯ মার্চ মঙ্গলবার মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি দুপুরে মিঠামইনে ২৭৫ একর জায়গা নিয়ে নির্মাণাধীন নতুন সেনানিবাসের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তাকে সেনানিবাসের নির্মাণ কাজে অগ্রগতি সম্পর্কে সেনা কর্মকর্তারা ডিসপ্লের মাধ্যমে ধারণা দেন। এসময় তার সঙ্গে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ, এনডিসি, পিএসসি, বিএসপি, স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)সহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি অষ্টগ্রামের সবুরের খালের ওপর নির্মাণাধীন সেতুও পরিদর্শন করেন। এরপর সন্ধ্যায় তিনি অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *