• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ১১ দফা দাবিতে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল স্মারকলিপি

বাংলাদেশ শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১১ দফা
দাবিতে শিক্ষক সমিতির
বিক্ষোভ মিছিল স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-

মাধ্যমিক শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ১১ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। সমিতির জেলা শাখার সভাপতি আফাজুর রহমান খান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে আজ ২৩ মার্চ বুধবার দুপুরে শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শিক্ষকদের মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবির মধ্যে রয়েছে মুজিববর্ষে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ, ঈদের আগে সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন ভাতা চালু ও এটি চালুর আগ পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ, সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে উন্নীত করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালু করা, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬৫ বছর করা, পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক প্রনোদনা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়ক ডিভাইস প্রদান ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *