• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

শিক্ষার্থীরা টিকা কার্ড পেতে ভোগান্তির শিকার হচ্ছে

শিক্ষার্থীরা টিকা কার্ড
পেতে ভোগান্তির
শিকার হচ্ছে

# নিজস্ব প্রতিবেদক :-

স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুই ডোজ টিকা নেয়ার পর এখন টিকা কার্ড পেতে ভোগান্তির শিকার হচ্ছে বলে জানা গেছে। প্রাপ্ত বয়স্করা জাতীয় পরিচয়পত্র সূত্রে টিকা নিয়েছেন। ফলে তাদের টিকা কার্ড পেতে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু শিক্ষার্থীরা জন্ম নিবন্ধনের সনদ দেখিয়ে টিকা গ্রহণ করেছে। এখন তারা টিকা কার্ড সংগ্রহ করতে পারছে না। বিভিন্ন সরকারি বা রাষ্ট্রীয় কর্মসূচীতে যেসব শিক্ষার্থী অংশ নিচ্ছে, তাদেরকে টিকা কার্ডের কপি জমা দিতে বলা হচ্ছে। কিন্তু তারা টিকা কার্ড দেখাতে পারছে না।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে প্রশ্ন করলে জানান, কেন্দ্রীয়ভাবে ইংরেজী ভাষার সঙ্গে ম্যাচ করে অনলাইনে টিকা কার্ডের প্রোগ্রামিং করা আছে। ফলে যাদের জন্ম নিবন্ধন বাংলায় করা হয়েছে, তাদের টিকা কার্ড আসছে না। সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা থেকে আবার ইংরেজিতে জন্ম নিবন্ধন করিয়ে তারপর টিকা কার্ড নিতে হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *