• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে অ্যাথলেটিকসে সৈয়দ আশরাফ পৌর মহিলা কলেজ ও নিকলী মুক্তিযোদ্ধা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে

চ্যাম্পিয়ন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে অ্যাথলেটিকসে
সৈয়দ আশরাফ পৌর মহিলা
কলেজ ও নিকলী মুক্তিযোদ্ধা
কলেজ চ্যাম্পিয়ন হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে আজ ২৮ ফেব্রুয়ারি সোমবার জেলা শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে জেলার আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে মেয়েদের প্রতিষ্ঠান হিসেবে ৩৮ পয়েন্ট পেয়ে কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ এবং ছেলেদের প্রতিষ্ঠান হিসেবে ২৮ পয়েন্ট পেয়ে নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। আর ১১ পয়েন্ট পেয়ে মেয়েদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে সরকারী গুরুদয়াল কলেজের ছাত্রী ইশরাত জাহান জয়া। ছেলেদের মধ্যে ১৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ সরকারী কলেজের ছাত্র মাসুদ রানা। মেয়েদের মধ্যে ৭টি আর ছেলেদের মধ্যে ১১টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *