• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সৈয়দ নজরুল হাসপাতালে এখন থেকে পাওয়া যাবে এন্ডোস্কোপি সেবা

সৈয়দ নজরুল হাসপাতালে
এখন থেকে পাওয়া যাবে
এন্ডোস্কোপি সেবা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন থেকে পাওয়া যাবে এন্ডোস্কোপি সেবা। সীমিত জনবল নিয়ে চলছে এই হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই সীমাবদ্ধতার মাঝেই আজ ১৮ জানুয়ারি মঙ্গলবার হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগ ও হেপাটোলজি বিভাগে ফিতা কেটে এন্ডোস্কোপি সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মুুজিবুর রহমান ও জেলা বিএমএ’র সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল ছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. আমিনুর রহমান, ডা. আতাউর রহমান, ডা. তাসলিম আরা নীলা, ডা. পিনাকি পাল, ডা. নাজমুল হাসান, ডা. নাজমুল হুদা, ডা. তানভীর হাসান শোভন, ডা. নাঈমা আফরোজ চন্দন, ডা. আবিদুর রহমান জিমিসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে এই সেবা কার্যক্রমটি চলমান থাকলেও পর্যায়ক্রমে এর সেবার আওতা প্রসারিত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে এন্ডোস্কোপি সেবার -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *